সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

ফুলকপির মাঝে নিহিত আছে যে যাদুকরী পাঁচ উপকারিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতের সবজিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফুলকপি। রান্না, ভাজি, সিদ্ধ সবভাবেই এই সবজি খাওয়া যায়। কিন্তু নিয়মিত এই সবজিটি খেলে শরীরের ক্ষতি হচ্ছে কিনা তাও জেনে নেওয়া দরকার। না হলে কতটা বেশি খাওয়া যেতে পারে এই সবজি, সে চিন্তা থেকে যায়।

এই সবজিটির নানা রকম গুণ আছে। বিশেষ করে এতে থাকা সালফার নানা শারীরিক সমস্যার সমাধান করতে সক্ষম। লিভার থেকে নানা ক্ষতিকর উপাদান দূর করে এই সবজি। নিয়মিত ফুলকপি খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

এক. এই সবজিতে অনেক ফাইবার আছে। এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

দুই. ফুলকপিতে ক্যালশিয়াম এবং ফ্লোরাইড থাকে। এই দু’টি উপাদান হাড় ও দাঁত শক্ত রাখতে সাহায্য করে।

তিন. ফুলকপিতে থাকা সালফোরাফেন হৃদ্‌রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

চার. ফুলকপিতে ভিটামিন বি, সি এবং কে রয়েছে। এই তিনটি উপাদানই শরীরের প্রতিরোধশক্তি বাড়াতে সাহায্য করে।

পাঁচ. এই সবজিতে যথেষ্ট পরিমাণ ভিটামিন এ রয়েছে । তার প্রভাবে দৃষ্টিশক্তি বাড়ে। চোখ সুস্থ রাখতে তাই নিয়মিত ফুলকপি খাওয়া জরুরি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ