সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

যেভাবে সহজেই দাঁতের হলদেভাব দূর করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম হেল্থ ডেস্ক: নানা কারণে দাঁতে হলুদ ভাব দেখা দিতে পারে। নিয়মিত যত্ন ও কিছু ক্ষেত্রে চিকিত্সার মাধ্যমে এই সমস্যা দূর করা যায়।

দাঁত ও মুখের পরিচ্ছন্নতা: দাঁতের ফাঁকে ও মুখে খাদ্যকণা আটকে থাকার ফলে দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এর মধ্যে একটি হচ্ছে দাঁতের হলদে ভাব। এ জন্য প্রতিদিন নিয়ম করে দুইবার দাঁত ব্রাশ করা জরুরি। রাতে খাবার খাওয়ার পর দাঁত ব্রাশ করুন। সকালে খাবার খাওয়ার পর আরেকবার দাঁত ব্রাশ করে নিন।

এ ছাড়া সপ্তাহে দু-তিনবার ডেন্টাল ফ্লস ব্যবহার করে দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা ও ময়লা দূর করতে পারেন। সঙ্গে মাউথওয়াশ দিয়ে কুলি করতে পারেন। দাঁত ও মুখ যত পরিষ্কার রাখতে পারবেন তত দাঁত ভালো থাকবে। দাঁত ব্রাশের জন্য ভালো ব্র্যান্ডের এবং নরম ব্রাশ ব্যবহার করুন। তিন মাস অন্তর ব্রাশ বদলে নিন। ব্রাশ করার জন্য ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করুন। ফ্লোরাইড উপাদান দাঁতের হলদে ভাব দূর করতে সাহায্য করে। একই সঙ্গে দাঁত মজবুত এবং দাঁতের ক্ষয় প্রতিরোধেও কাজ করে।

ফলের জুসের বদলে আস্ত ফল খান: দাঁতের সুরক্ষার জন্য আরেকটি জিনিস জরুরি। তা হচ্ছে, ফল চিবিয়ে খাওয়ার অভ্যাস করা। অনেকেই ফল চিবিয়ে না খেয়ে জুস বানিয়ে বা রস বের করে খান। এটা খাওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, ফল চিবিয়ে খাওয়া বেশি উপকারী। এতে দাঁত ও মুখের ব্যায়াম হয়। দাঁত পরিষ্কার হয়। চিবিয়ে খাওয়ার ফলে ফলের আঁশ বা ফাইবারও আমাদের হজমপ্রক্রিয়ায় নানাভাবে সাহায্য করে।

ঘরোয়া টোটকা মানতে পারেন: ঘরে বসেও নানাভাবে দাঁতের হলদে ভাব দূর করতে পারেন। দাঁত সাদা করতে অ্যাপল সিডার ভিনেগার বেশ উপকারী। ২০০ মিলিলিটার পানিতে ২ চা চামচ অ্যাপল সিডার ভিনেগার মিশিয়ে মাউথওয়াশ তৈরি করুন। এরপর প্রতিদিন রাতে ও সকালে দাঁত ব্রাশ করার পর ২০ থেকে ৩০ সেকেন্ড এই পানি দিয়ে গড়গড়া করুন।

কয়েক দিন পরই ফল পেতে শুরু করবেন। দাঁত পরিষ্কার করতে ফলের খোসা বেশ উপকারী। বিশেষ করে লেবু, কমলা ও কলার মতো ফলের খোসায় থাকা ভিটামিন ‘সি’ ও ‘ডি’র লিমোনিন নামের উপাদান বেশ কার্যকর। এ জন্য এসব ফল খাওয়ার পর খোসা দাঁতে ঘষতে পারেন। উপকার পাবেন। দাঁতের হলদে ভাব দূর করতে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এটি দাঁত সাদা করার পাশাপাশি ক্ষতিকর ব্যাকটেরিয়া ও প্ল্যাক থেকে বাঁচায়।

দাঁতের পুষ্টি নিশ্চিত করুন: দুর্বল দাঁতে সমস্যা বেশি হয়। এ জন্য দাঁতের পুষ্টি নিশ্চিত করা জরুরি। অনে