সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাবির নতুন প্রক্টর অধ্যাপক আসাবুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষার্থীদের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে প্রত্যাহার করে নতুন প্রক্টর নিয়োগ দিয়েছে প্রশাসন। নতুন দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক আসাবুল হক।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক আদেশে তাকে নিয়োগ দেওয়া হয়।

এর আগে গতকাল ট্রাকচাপায় রাবি শিক্ষার্থী হিমেলের মৃত্যুর ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে প্রক্টরকে প্রত্যাহারের দাবি জানান শিক্ষার্থীরা। পরে আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার তাকে প্রত্যাহারের ঘোষণা দেন।

রেজিস্ট্রার দপ্তরের আদেশে বলা হয়, ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলীকে ২ ফেব্রুয়ারি হতে অব্যাহতি দেওয়া হলো এবং গণিত বিভাগের অধ্যাপক আসাবুল হককে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হলো।

এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। প্রক্টরের দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি ভাতা প্রাপ্য হবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ