রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

রাবি শিক্ষার্থীকে চাপা দেওয়া ট্রাকচালক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলকে চাপা দেওয়া ট্রাকচালককে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর ১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার বালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তার নাম মো. টিটু (৩৫)। তার বাবার নাম মো. জাহাঙ্গীর।

এস এম মাসুদ পারভেজ বলেন, বুধবার দুপুরে কাশিয়াডাঙ্গার বালিয়া গ্রামে ওই ট্রাকচালকের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে এখনো মামলা হয়নি। মামলার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতকে মতিহার থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য দু’টি আবাসিক হল ও একটি ২০তলা একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। ২০তলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হচ্ছে শহীদ হবিবুর রহমান হলের দক্ষিণ পাশে। এই ভবনগুলো নির্মাণ করতে বেশ কয়েকটি ট্রাকযোগে নির্মাণ সামগ্রী আনা-নেওয়ার কাজ করছে।

মঙ্গলবার রাতে শহীদ হবিবুর রহমান হলের দিক থেকে মোটরসাইকেলে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন হিমেল ও রিমেল। এ সময় নির্মাণাধীন ২০তলা একাডেমিক ভবনের গেটের সামনে পৌঁছলে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হিমেল মারা যান। আহত হন রিমেল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ