রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

দেশের ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে শীতের দাপট কিছুটা কম। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ড. মো. আবদুল মান্নান এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগে এবং অন্যান্য জায়গার কিছু কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে শীতের অনুভূতি আছে এবং আগামী দুই দিনেও শীতের অনুভূতি প্রকট হবে না।’

দিনে রোদ কম থাকবে, অনেক স্থানে রোদ পাওয়া যাবে না জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, রাতের তাপমাত্রা আজকের তুলনায় আরও বাড়বে। শীতের অনুভূতি থাকলেও আগামী দুই দিন শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

তিনি বলেন, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টি থাকলে তাপমাত্রা বাড়বে না। বৃষ্টি শেষ হয়ে গেলে আবারও তাপমাত্র কমে যাবে। মূলত বৃষ্টি শেষ হলে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমতে থাকবে। তখনই শীত পড়া শুরু হবে। এছাড়া চলতি মাসের ১৫ তারিখের পর থেকে শীত কমতে থাকবে বলেও জানান তিনি।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ