সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ফেসবুকের ব্যবহারকারী দিন দিন কমছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৮ বছরের ইতিহাসে প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা কমেছে।

ফেসবুকের মূল কোম্পানি মেটা নেটওয়ার্ক এমনটি জানিয়েছে।

মেটা জানিয়েছে, ২০২১ সালের শেষ তিন মাসে দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। এর আগের তিন মাসে ব্যবহারকারী ছিল ১৯৩ কোটি।

ফেসবুকের আয় নিয়েও সতর্কবার্তা দিয়েছে মেটা। বলা হয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রতিযোগী টিকটক ও ইউটিউবের চেয়ে তাদের আয় কমেছে। বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞাপন দেয়ার পরিমাণ কমিয়েছে। মেটার পক্ষ থেকে এমন ঘোষণা আসার পর টুইটার, স্ন্যাপচ্যাট ও পিনট্রেস্টের শেয়ারের দামও কমেছে।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, ব্যবসা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারী ফেসবুক ব্যবহার কমিয়ে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটার শেয়ারের দাম এর স্টক মার্কেট ভ্যালু থেকে ২০০ কোটি ডলার কমে গেছে। তাছাড়া সাম্প্রতিক সময়ে বেশ মন্দা সময় পার করছে ফেসবুক। এমনকি রাজস্ব আয়ে টিকটক ইউটিউবের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছে চ্যলেঞ্জের মুখে পড়েছে বিশ্বের জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম।

কারণ এর বিজ্ঞাপনদাতরাও অনেক ক্ষেত্রে ফেসবুক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। ফলে বিজ্ঞাপন থেকে এই প্ল্যাটফর্মের আয় আগের তুলনায় কমে গেছে।

-এটি