বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিজমা বিক্রি না করে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়ে এ পরামর্শ দেন তিনি।

বৈঠকের পর সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, শ্রমিকদের স্বচ্ছ প্রক্রিয়ায় বিদেশে পাঠানো নিশ্চিত করতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আজকের বৈঠকে বিদেশে শ্রমিক নিয়োগ নিয়ে কথা হয়েছে। বিশেষ করে যারা বিদেশে যাবেন তারা যেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখে এবং না জেনে কাউকে অতিরিক্ত কোনো টাকা না দেয়।

প্রয়োজনে তারা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে লোন নিয়ে যেতে পারে। ব্যাংক নিয়োগ সম্বন্ধে নিশ্চিত না হয়ে কোনো টাকা দেবে না। এতে তার নিরাপত্তা বাড়বে। দেশে শিল্প পার্কে নিয়োগের বিষয়ে শ্রমিকদের প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি।

এছাড়া জমি বিক্রি করে নয়, প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে যাওয়ার পরামর্শ দেন তিনি। ভিসার জন্য অতিরিক্ত অর্থ না দিতেও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশও দিয়েছেন তিনি। দেশের টেলিভিশন, রেডিও ও পত্রপত্রিকার মাধ্যমে দেশের মানুষকে এ বিষয়েগুলো জানানো নির্দেশ দিয়ে তিনি বলেন, এ বিষয়ে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

এদিকে, বাণিজ্যকে আরো যুগোপযোগী করতে আমদানি নীতি আদেশ ২০২১-২৪ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ