বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর

ইসির যুগ্ম সচিব হঠাৎ পদত্যাগ করলেন কেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের আগে হঠাৎ করে ইসির নির্বাচন ব্যবস্থাপনা অনুবিভাগ-১-এর যুগ্ম সচিব মো. আবুল কাসেম পদত্যাগ করেছেন। হঠাৎ করে তার পদত্যাগের খবরে নানা ধরণের গুঞ্জন তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, আবুল কাসেম চুক্তিভিত্তিক হওয়ায় নিয়ম অনুসারে তার পদত্যাগপত্র জনপ্রশাসনে পাঠানো হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সম্ভবত ২ বা ৩ ফেব্রুয়ারি আবুল কাসেম পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেখানে তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন।

ইসির অতিরিক্ত সচিব আরও বলেন, অবসরে চলে যাওয়ার পর মো. আবুল কাসেম চুক্তিভিত্তিক ছিলেন। কেউ চুক্তিতে থাকলে জনপ্রশাসনের সঙ্গে ওই চুক্তি করতে হয়। সেই শর্তে তার পদত্যাগপত্র নির্বাচন কমিশন থেকে জনপ্রশাসনে গেছে। এখনো আমরা তার পদত্যাগপত্র গ্রহণের চিঠি জনপ্রশাসন থেকে পাইনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের আগমুহূর্তে আবুল কাসেম পদত্যাগ করায় গুঞ্জন উঠেছে নির্বাচন কমিশনার হওয়ার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইসিতে কাজের সুবাদে সরকারের শীর্ষ পর্যায়ের কারও কারও সঙ্গে তাঁর সুসম্পর্ক গড়ে উঠেছে বলেও মনে করেন অনেকে। তবে পদত্যাগের বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি আবুল কাসেম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ