বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও কিছু যায় আসে না: আব্দুর রাজ্জাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটিতে বিএনপি নাম না দিলেও কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দেশের সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি সার্চ কমিটিতে নাম দিল, কী দিল না তাতে কিছু যায় আসে না। সার্চ কমিটি তাদের অবস্থান থেকে এমন একটি নির্বাচন কমিশন গঠন করবে। যা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে।

তিনি বলেন, দেশে অনেক রাজনৈতিক দল রয়েছে। ভুঁইফোড় রাজনৈতিক দলও রয়েছে। বিএনপি ২০ দল নিয়ে জোট আছে, এটা বাড়িয়ে আরও ৩০টা দল হতে পারে। কিন্তু দেখতে হবে জনগণের সঙ্গে কতটুকু ঐক্য ও ভিত্তি আছে। দলের সংখ্যা বড় নয়।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা (বিএনপি) যতই আন্দোলনের হুমকি দিক না কেন- অতীতের অভিজ্ঞতা থেকে যদি শিক্ষা পেয়ে থাকে তাহলে তারা আগামী নির্বাচনে অংশ নেবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ