শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

নরসিংদী দত্তপাড়া মাদরাসা কেন্দ্রে টিকা পেল কয়েক হাজার কওমি শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুফতি নুরুল হুদা।।

বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আলহাইয়াতুল উলিয়া লিলজামিয়াতিল কওমিয়া বাংলাদেশ, নরসিংদী জেলা সিভিল সার্জন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে নরসিংদীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দত্তপাড়া মাদরাসায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে।

জানা যায়, আজ সকাল নয়টা থেকে এ ভ্যাক্সিন কার্যক্রম শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। এতে ১২ থেকে ১৭ ও ১৮ উর্ধ্ব বয়সী কয়েক শ’ শিক্ষার্থী ও শিক্ষকদের ফাইজার টিকা প্রদান করা হয় বলে জানান উপস্থিত স্বাস্থ্যকর্মীগণ।

নরসিংদী উপজেলার বিভিন্ন কওমি মাদরাসার প্রায় তিন হাজার ছাত্র, ছাত্রী ও শিক্ষকদের দেয়া হবে এই টিকা।

No description available.

এদিকে দত্তপাড়া মাদরাসা কেন্দ্রে নরসিংদী সদর উপজেলার বিভিন্ন কওমি মাদরাসা থেকে আগত শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে টিকা গ্রহণ করতে দেখা যায়। তাছাড়া দত্তপাড়া আয়শা সিদ্দিকা মহিলা মাদরাসাসহ বেশ কয়েকটি মহিলা মাদরাসার ছাত্রীরা পর্দাসহ আলাদা বুথে টিকা গ্রহণ করে। আজ টিকা পেয়েছে সদর উপজেলার কয়েক হাজার কওমি শিক্ষার্থী ও শিক্ষক।

অপরদিকে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি ও নরসিংদী জেলা কওমি মাদরাসা পরিষদ তানযীমের সভাপতি হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকার চলমান টিকা কার্যক্রম পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন। কৃতজ্ঞতা জানান এর সাথে সংশ্লিষ্ট সবাইকে।

প্রসঙ্গত, সারাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নেয় বাংলাদেশের কওমি মাদরাসারগুলোর সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ। ভাইরাস থেকে সুরক্ষিত রেখে শিক্ষার সুশৃংখল পরিবেশ বজায় রাখতে প্রত্যেক জেলার সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে এই টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয় বোর্ডটি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ