সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

ফারিয়া সালমা রোদিতা’র কবিতা ‘উষ্ণতার খোঁজে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।ফারিয়া সালমা রোদিতা।।।

দখিনা হাওয়া বইছে জোরে
শীত দিলো মোদের গায়ে ছোঁয়া,
পথশিশু মোরা নেই যে আশ্রয়
ফুটপাতে খেয়ে পড়ে শোয়া।

খানিকটা বাতাস লাগে গায়ে
কাঁপে মোদের শীতল বুক,
শিশু তাও সহনশীল মোরা
প্রবীণের দুঃখ, তাহার বড় অসুখ।

রাজার ছেলে থাকে মহলে
লাগে না কো তাহাদের শীত,
উষ্ণতার খোঁজে কেবল পথশিশু
সূর্যালোকের দেখাও যে কিঞ্চিৎ।

খানিকটা উষ্ণতা মোদেরও দিও
হে রাজার ছেলে রাজকুমার,
মোরা সকলে তো সম বয়সের
মোদেরও আছে উপভোগের অধিকার।

দুফোঁটো উষ্ণতায় মোরা খেলিবো
তোমাদেরও দিলাম নিমন্ত্রণ,
নাচিবো মোরা হেলিয়া দুলিয়া
ছিঁড়বো সকল বৈষম্যের বাঁধন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ