সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

'ঘরে বসেই ইউরোপ-আমেরিকায় কর্মসংস্থান করা সম্ভব'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শিক্ষিত যুবকদের রাজধানীমুখী না হয়ে প্রযুক্তি প্রশিক্ষণ নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা যায়।

নিজ জেলা অথবা ঘরে বসেই প্রযুক্তিতে দক্ষ হয়ে ইউরোপ-আমেরিকার মতো মাল্টি ন্যাশনাল বড় বড় দেশের কোম্পানিগুলোতে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব।

আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের ঘিওরে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ ফ্রিল্যান্সারদের মধ্য ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মোট ৩৭ জনকে ল্যাপটপ দেওয়া হয়।

এসময় প্রতিমন্ত্রী বলেন, দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৭০ শতাংশ মানুষের বয়স ৩৫ বছরের নিচে। আর তার মধ্যে প্রতি বছর ২০ লাখ যুবক শিক্ষা জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করে।

এত যুবককে সরকারের পক্ষে কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব না। আমরা সারা জীবন বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করতে চাইনা। আমরা চাই আমাদের দেশকে প্রযুক্তি নির্ভর করতে। দেশে প্রায় সাড়ে ছয় লাখ যুবক ফ্রিল্যান্সার কাজ করছে এবং বাৎসরিক সাতশ' মিলিয়ন ডলার আয় করছে।

এখন তাদের আর বিদেশে যেতে হচ্ছে না কাজের জন্য। আমরা তাদের জন্য সল্প সুদে ঋণের ব্যবস্থা করছি যাতে করে একেকজনকে একটি উদ্যোক্তা তৈরি করা যায়।

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় এসে কোন উন্নয়ন না করে লুটপাট ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

দুর্নীতিতে বিশ্বে ৫ বার চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশকে কলঙ্কিত করেছিল। বর্তমান সরকারের উন্নয়ন অব্যাহত রয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থন করে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ