সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

রাজধানীর সূত্রাপুরে মাতৃভাষা দিবসে বাংলা শুদ্ধ উচ্চারণের কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দীকী।।

রাজধানীর সূত্রাপুরের বানিয়ানগরের জামিউল উলূম মাদরাসা মিলনায়তনে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দিনব্যাপী বাংলা শুদ্ধ উচ্চারণ -এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ৯ টায় মাদরাসার পরিচালক মুফতী মাহদী হাসান-এর সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এ কর্মশালা।

দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ দেন চট্টগ্রামের হাটহাজারীস্থ বাংলা শুদ্ধ উচ্চারণ, লেখালিখি ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বাংলাবাড়ি'র পরিচালক মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী ও হাবীব আনওয়ার।

No description available.

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর মিজানুর রহমান ইমন।

বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের ভাইদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। আপনার মাদরাসার পড়াশোনার পাশাপাশি বাংলা উচ্চারণ শিখছেন— এতে আমি খুবই খুশি। এভাবে দেশের অন্যান্য বিষয়েও আপনাদের ধারণা রাখতে হবে। আমি সবমসময় আপনাদের সঙ্গে আছি, আপনারাও আমাকে সঙ্গে রাখবেন।

দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় প্রায় সত্তরজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মাদরাসার পরিচালক, মুফতী মাহদী হাসান-এর মুনাজাতের মাধ্যমে রাত ৮টায় দিনব্যাপী কর্মশালা সমাপ্ত করা হয়।

No description available.

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষাপরিচালক মুফতী আল-আমিন, সহকারী শিক্ষাপরিচালক মাওলানা মনজুরুল হাসান, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম, হাফেজ আব্দুস সোবহান প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ