বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

২০ শাবান থেকে নোয়াখালীতে নূরানী মু’য়াল্লিম প্রশিক্ষণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালী জামেয়া মাদানিয়া কালুয়াই সোনাইমুড়ীতে নূরানী মু’য়াল্লিম প্রশিক্ষণ কোর্স শুরু হবে আগামী ২০ শাবান থেকে। কোর্স চলবে ঈদুল ফিতর পর্যন্ত।

নোয়াখালীর এই কেন্দ্রে প্রতি বছর পাঁচটি ব্যাচের নূরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

প্রথম ব্যাচ শুরু হয় প্রতিবছর জানুয়ারির ৫ তারিখ থেকে। এই ব্যাচের প্রশিক্ষণ চলে পরবর্তী দুই মাস। দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয় ২০ শাবান থেকে। তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয় প্রতি বছরের আগস্ট মাস থেকে। পঞ্চম ব্যাচের প্রশিক্ষণ প্রতি বছর নভেম্বর থেকে শুরু হয়ে দুই মাস চালু থাকে।

এছাড়া প্রতি বছর পহেলা অক্টোবর থেকে একমাস বাংলা, গণিত, ইংরেজি ব্যাচের প্রশিক্ষণ দেওয়া হয়।

মাদ্রাসাটিতে ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নূরানী বিভাগের ভর্তি চলে। পহেলা শাওয়াল হতে ১৫ শাওয়াল পর্যন্ত কিতাব ও হেফজ বিভাগের ভর্তি কার্যক্রম চলে।

যাতায়াতের ঠিকানা: দেশের যে কোন প্রান্ত হতে নোয়াখালী সোনাইমুড়ী কলেজগেট থেকে ২.৫ কিমি পশ্চিমে, গজারিয়া দোকান, জামেয়া মাদানিয়া।

মোবাইল: ০১৭১১১৩৫৫৫১

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ