সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসায় ছাত্রদের বিক্ষোভ, বোর্ড পরীক্ষা বর্জনের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

কুমিল্লা শহরের প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাসেমুল উলূম মাদরাসার কমিটির সদস্য মু. ফয়সালকে বহিস্কারসহ বেশ কয়েকটি দাবিতে বিক্ষোভে নেমেছেন মাদরাসার শিক্ষার্থীরা। দাবি না মানলে বোর্ড পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।

আজ শনিবার ( ২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ছাত্ররা মাদরাসার মাঠে বিক্ষোভে নামেন৷

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক মাদরাসা সংশ্লিষ্ট সূত্র।

সূত্র জানিয়েছে , মাদরাসার শুরা ও আমেলা কমিটির সদস্য মু  ফয়সাল বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মাদরাসার শিক্ষক-ছাত্রদের অশালীন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আসছেন৷  এছাড়াও নানা অজুহাত দেখিয়ে ছাত্র-শিক্ষকদের হেনস্থা করে আসছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷

No description available.

কমিটির সদস্য মু. ফয়সাল কিছুদিন আগে এক ছাত্রকে মারধর করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

৬ দফা দাবি নিয়ে করা বিক্ষোভ থেকে ছাত্ররা ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ৷ ছাত্ররা তাদের দাবি মাদরাসা মোহতামিম বরাবর পাঠিয়েছে। শিগঘির বৈঠকের মাধ্যমে মাদরাসা কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

এদিকে বিক্ষোভ থেকে জানিয়েছেন, অনতিবিলম্বে কমিটির সদস্য মু. ফয়সালকে মাদরাসার সকল কমিটির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার ঘোষণা করতে হবে৷ তাকে বহিষ্কার না করা হলে ছাত্ররা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছে৷

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ