সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মুফতি আমিনী রহ.-এর জীবন-কর্ম-অবদান-শীর্ষক কনফারেন্স রবিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রহ.-এর জীবন কর্ম-অবদান-শীর্ষক জাতীয় কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

(২৭ফেব্রুয়ারি) রবিবার সকাল  ৯ টায় জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসায় এই কনফারেন্স শুরু হবে। আবনায়ে জামেয়া লালবাগ-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগের প্রিন্সিপাল মাওলানা মুহিব্বুল্লাহ।

মুফতি ফজলুল হক আমিনী (রহ:) আলেম সমাজের সাহসী কণ্ঠস্বর বলে পরিচিত ছিলেন। তিনি ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ঐতিহ্যবাহী জামিয়া কুরআানিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। ২০১২ সালের ১১ ডিসেম্বর ৬৭ বছর বয়সে অনেকটা আকস্মিকভাবে চিরবিদায় নেন।

১৯৪৫ সালের ১৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার আমিনপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। ১৯৬১ সালে তিনি জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসায় আসেন। এখানে আট বছর পড়াশোনা করে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। এরপর হাদিসশাস্ত্র বিশেষ করে ফিকাহ তথা ইসলামী আইনে উচ্চতর শিক্ষা অর্জনের জন্য ১৯৬৯ সালে পাকিস্তানের আল্লামা ইউসুফ বিন্নুরি (রহ:)-এর কাছে গমন করেন এবং করাচি নিউ টাউন মাদরাসা থেকে হাদিস ও ইসলামী আইনের ওপর বিশেষ ডিগ্রি অর্জন করেন।

১৯৭০ সালে হাফেজ্জি হুজুর (রহ:) প্রতিষ্ঠিত মাদরাসা-ই নূরীয়া, কামরাঙ্গীরচর মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু হয়। একই বছর তিনি হাফেজ্জি হুজুরের কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৯৭৫ সালে তিনি লালবাগ মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীকালে এই মাদরাসার সহকারী মুফতি, প্রধান মুফতি, ভাইস প্রিন্সিপাল ইত্যাদি দায়িত্ব পালন শেষে ১৯৮৭ সালে হাফেজ্জি হুজুরের ইন্তেকালের পর মাদরাসার প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ইন্তেকালের আগ পর্যন্ত এই মহান দায়িত্ব পালন করেছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ