সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

তরুণ প্রজন্মের মাঝে আদব-আখলাক চর্চা জরুরি : মাওলানা আবদুল্লাহ মারুফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তরুণ প্রজন্মের মাঝে আদব - আখলাকের ব্যাপক চর্চা হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ভারতের দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও হাদিস বিভাগের জিম্মাদার মাওলানা আবদুল্লাহ মারুফী।

আজ সোমবার (৭ মার্চ) দুপুরে রাজধানী ঢাকার চৌধুরী পাড়ায় অবস্থিত শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় ছাত্র শিক্ষকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইলমে নবুওয়তের ওয়ারিস হওয়া বিশাল সৌভাগ্যের বিষয়। এই সৌভাগ্য অর্জনের জন্য হজরত আবু হুরাইরা রা. এর মতো কুরবানি দেওয়া জরুরি। হজরত খাজা বাকি বিল্লাহ রহ. এর মতো ফানা ফিশ শায়েখ হওয়াও জরুরি।

তরুণ আলেমদের মাঝে ইলমের জন্য ত্যাগ কুরবানি আর উস্তাদের খেদমতের মেজাজ দরকার। আদব আখলাক আর দেওবন্দি চিন্তা চেতনা লালন করা প্রয়োজন।

শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, মালিবাগ জামিয়ার শায়খুল হাদিস মাওলানা জাফর আহমদ, ইকরা জামিয়ার রইস মাওলানা আরিফুদ্দীন মারুফ, শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান, জামিয়া দারুস সুন্নাহর মুহতামিম মাওলানা আবুল কালাম, দারুল উলুম ঢাকার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, বায়তুল মামুর মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ