সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

‘এক পতাকাতলে জড়ো হয়ে আল্লাহর রশ্মি আঁকড়ে ধরতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী।।

চট্টগ্রাম থেকে>

দারুল উলূম হাটহাজারী মাদরাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী-এর পরিচালনাধীন
উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষানিকেতন মীরসরাই উপজেলার অন্তর্গত বিশুমিয়ারহাট নূরিয়া ইসলামিয়া মাদরাসা'র ঐতিহাসিক বার্ষিক মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

৭ই মার্চ (সোমবার) দুপুর ২ টা হতে শুরু হয়। মাওলানা আশরাফ হোসাইন-এর সঞ্চালনায় কেরাত পরিবেশন করেন, ফেনী উলামা বাজার মাদরাসার মাওলানা কারী আব্দুর রহমান সাহেব ও সংগীত পরিবেশন করেন নবজাগরণ চট্টগ্রাম এর শিল্পীরা।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা ড. মুহাম্মদ শহীদুল্লাহ উজানী। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব, চট্টগ্রাম ওমরগণি এম.ই.এস কলেজের সাবেক অধ্যাপক ও জামিয়া ইসলামিয়া জিরির সিনিয়র মুহাদ্দিস আল্লামা ড. আ ফ ম খালিদ হোসাইন ও দারুল উলূম মুঈনুল হাটহাজারীর মুহাদ্দিস আল্লামা ড. নূরুল আবছার আজহারী।

প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, পৃথিবীর এই ক্রান্তিলগ্নে মুসলিমবিশ্বকে ঐক্যের প্রাচীর গড়ে তুলতে হবে। ঐক্য ছাড়া এ জাতির উন্নয়ন কখনো সম্ভব নয়। আমাদের পাঠশালার মূলভিত্তি হল মদিনা, আমাদের পাঠশালার নাম 'আসহাবে সুফফা মাদরাসা, আমাদের পাঠ্যবই হল 'আল-কুরআন', আমাদের শিক্ষক হলেন মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) এবং আমাদের পরিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।

বিশেষ অতিথির বক্তব্যে ড. আ ফ ম খালিদ হোসাইন বলেন, সারাবিশ্বে যেভাবে ইসলামের প্রচার-প্রসার ঘটছে আগামী ৫০ বছরে গোটা ইউরোপসহ পুরো বিশ্বে ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। ইসলাম তাঁর হারানো গৌরব ফিরে পাবে। আর এজন্য প্রয়োজন আমাদের মাঝে দলাদলি বাদ দিয়ে এক পতাকাতলে জড়ো হয়ে আল্লাহপাকের রশ্মি আঁকড়ে ধরা।

তিনি আরও বলেন, দেশের প্রত্যেকটি সেক্টরে কুরআনী শিক্ষা চালু করে দিতে হবে। দেশে ইসলামী আইন চালু করার চেষ্টা হিসেবে প্রশাসনের প্রত্যেকটি সেক্টরে দ্বীনের দাওয়াত পৌঁছে দাও, তারাই দেশে ইসলামী বিপ্লব ঘটাবে।

বিশেষ অতিথির বক্তব্যে আল্লামা ড. নুরুল আবছার আজহারী বলেন, বান্দাদের উচিৎ সবসময়ই মালিকের সাথে সম্পর্ক রাখা। যারা মালিকের সাথে সম্পর্ক রাখে না তারা বিপদগামী হয়ে যায়। তাওবার গুরুত্ব বুঝাতে গি