সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

শেষ হলো বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শেষ হলো কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষা। গত  ৯ মার্চ থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হয়েছে আজ ১৬ মার্চ (বুধবার) ।

এবারের পরীক্ষায় সব ধরণের অনিয়মরোধে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করেছে  বেফাক।

শরহে বেকায়া, মেশকাত এই দুই জামাতের প্রশ্নপত্র ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রে পাঠানো হয়েছিল। নাহবেমীর এবং  তাইসিরের প্রশ্নপত্রের বিষয়ে এখনও এই পদ্ধতি অবলম্বন করা হয়নি।

সেরা ফলাফল পেতে তাকমিল পরীক্ষার্থীরা যেভাবে প্রস্তুতি নিতে পারেন

।।মাওলানা জহীরুল ইসলাম হুসাইনী।।

ভাল ফলাফল করতে হলে সারাবছর সময় অত্যন্ত পরিকল্পিতভাবে কাজে লাগাতে হয়। অপরিকল্পিত অনেক পরিশ্রমে সফলতা অর্জিত হয় না।

বিশেষভাবে পরীক্ষাপূর্ব প্রস্তুতির সময় সুচিন্তিতভাবে একটি রুটিন তৈরি করে নিতে হবে এবং সে অনুযায়ী সময় কাজে লাগাতে হবে। রুটিনটি পড়ার সময় ও পঠিতব্য বিষয়গুলোর পরিমানের মাঝে সামাঞ্জস্য বজায় রেখে তৈরি করতে হবে।

যাতে করে কোনো একটি কিতাব বা বিষয় পড়তে পড়তেই সময় শেষ না হয়ে যায়। দরস চলাকালীন সময় ও দরসের ফাঁকে ফাঁকে বহু সময় পাওয়া যায়। সে সময়ও কোনো একটি কিতাবের প্রস্তুতির জন্য কাজে লাগাতে হবে।

কমপক্ষে ভালো ফলাফল প্রত্যাশী একজন সচেতন ছাত্রের ক্ষেত্রে তা অবশ্যই কাম্য। ভাল ফলাফল প্রত্যাশীদের জন্য কিছু পরামর্শ ধরা হলো।

১. কিতাবের একতৃতীয়াংশ লাগাতার অধ্যয়ন করা

পরীক্ষার প্রস্তুতি নিতে অবশ্যই সবার্ধিক অধ্যয়ন করতে হবে। প্রতিযোগিতামূলক অধ্যয়নের মাধ্যমেই সফলতা অর্জন করা সম্ভব। বড় ধরনের সফলতার জন্য অধিকতর মেহনত ও অধ্যয়ন করা অপরিহার্য। তবে অধ্যয়নের জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করলে অধিক উপকার পাওয়া যায়। যেমন, প্রত্যেক কিতাবের শুরু থেকে উল্লেখযোগ্য অংশ ধারাবাহিকভাবে অধ্যয়ন করা। কমপক্ষে প্রতিটি কিতাবের একতৃতীয়াংশ লাগাতার অধ্যয়ন করা। তাতে একদিকে পূর্ণ কিতাব বুঝতে সহায়ক হবে, অপরদিকে যেহেতু শুরুর একতৃতীয়াংশ থেকেই প্রায় ২/৩টি প্রশ্ন এসে যায়, সেহেতু প্রশ্নের উত্তর প্রদান করতেও কোন অসুবিধা হয় না।

২. কিতাবের গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা

তেমনি যে কোন কিতাব অধ্যয়নের পূর্বে ওই কিতাবের গুরুত্বপূর্ণ স্থানগুলো চিহ্নিত করা জরুরি। আর এ ক্ষেত্রে পূর্বে