রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে দুই ব্যক্তির দেহে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, নতুন ধরনটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ তারা দেখছে না।

ইসরায়েলে বেন গুরিয়ান বিমানবন্দরে পৌঁছানো দুই ব্যক্তির করোনা পরীক্ষা করা হলে তাদের দেহে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়। করোনার সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রনের বিএ.১ ও বিএ.২ উপধরনের সমন্বয়ে নতুন ধরনটি গঠিত।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তবে নতুন ধরনটি বিশ্বে এখনো অজানা। করোনার অন্যান্য ধরনের ক্ষেত্রে যে চিকিৎসা এই ধরনের ক্ষেত্রে চিকিৎসা একই রকম। নতুন এই ধরনের কারণে শরীরে যেসব লক্ষণ দেখা দেয় সেগুলো হলো-হালকা জ্বর, মাথাব্যথা এবং পেশীতে ব্যথা।

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে পিসিআর টেস্টের মাধ্যমে দুই যাত্রীর দেহে নতুন এই ধরন শনাক্ত হয়েছে। ইসরাইলের কোভিড রেসপন্স বিভাগের প্রধান সালমান জারকা বলেন, এই মুহূর্তে আমরা নতুন এই ধরন নিয়ে উদ্বিগ্ন নই। সূত্র : দ্য টাইমস অফ ইসরায়েল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ