সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

রেলওয়ে জামিয়া মাহমুদিয়ায় বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে সম্মাননা পাগড়ি প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিমকে বিশেষ সম্মাননা পাগড়ি প্রদান করেছে রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসা।

গত ১৮ মার্চ (শুক্রবার) মাদরাসার আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাফেজ তাকরিমকে পাগড়ি প্রদান করা হয়। এসময় রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার ৯জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়।

পাগড়ি প্রদান করেছেন, সাইয়্যেদ হোসাইন আহমদ মাদানী রহ. এর সুযোগ্য সাগরেদ কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক।

মাহফিলে কুরআন তেলাওয়াত করেন, ক্বারী হাফেজ মাওলানা নাজমুল হাসান। আরও তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম উপস্থিত হওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার মুহতামিম মুফতি সুলতান আহমদ জাফরী। তিনি বলেন, আমাদের মাদরাসার ছাত্ররাও যেন হাফেজ তাকরিমের মতো বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে সবাই দোয়া করবেন।

রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসার হিফজুল কুরআন সমাপনী ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাহানপুর রেলওয়ে কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক নূরে নবী ভূইঁয়া রাজু।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাহাঙ্গীর হোসেন, মহাব্যবস্থাপক (পূর্ব) বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম। আবু জাফর মিয়া, প্রধান প্রকৌশলী (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম। মুহাম্মদ সুবক্তগীন, প্রকল্প পরিচালক, বগুড়া-সিরাজগঞ্জ রেললাইন। মামুনুল ইসলাম, শফিকুর রহমান, আলহাজ আব্দুস সুবহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ