সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

ইন্টারনেট ছাড়াই যেভাবে ব্যবহার করবেন গুগল ম্যাপ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তবে এজন্য গুগল ম্যাপ ব্যবহার করতে আগে থেকেই ঠিকানা সেভ করে রাখতে হবে। তার পরই আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াও ঠিকানা খুঁজতে পারবেন।

আগে থেকেই সেভ করে রাখা ম্যাপ থেকেই এই ‘নেভিগেশন’ সুবিধা পাবেন ব্যবহারকারী। মিলবে সেখানকার ডিরেকশন। এমনকি ডাউনলোড করে রাখা সেই ম্যাপ থেকে লোকেশন সার্চও করতে পারবেন।

তবে গুগল ম্যাপ সেখানে রিয়েল-টাইম ট্রাফিক ডিটেল, হাঁটা বা বাইসাইক্লিংয়ের ডিরেকশন বা বিকল্প রাস্তার সন্ধান সেখানে দেখাবে না।

জেনে নেওয়া যাক অফলাইনে ব্যবহারের জন্য গুগল ম্যাপের বিস্তারিত:-

গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করে ডান দিকে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে।

এরপর অফলাইন ম্যাপে ট্যাপ করুন।

এবার ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করুন। অপশনে গিয়ে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন।

তারপর ডাউনলোড অপশনে ট্যাপ করুন।

অফলাইনে যে ম্যাপ আপনি ফোনে ডাউনলোড করলেন, তা আপনাকে আপনারই এলাকারই কিছু নতুন রুট দেখাতে পারবে। কিন্তু অফলাইন ম্যাপ ১৫ দিনের মধ্যেই এক্সপায়ার হয়ে যায়। তবে ম্যানুয়ালিও গুগল ম্যাপ আপডেট করা যায়।

জেনে নিন সেই কৌশল:-
এজন্য যথারীতি অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করতে হবে।
এরপর প্রোফাইল পিকচারে ট্যাপ করুন ও তারপরে অফলাইন ম্যাপে ক্লিক করুন।
এবার এ তালিকা থেকে এক্সপায়ার্ড বা এক্সপায়ারিং এরিয়াতে ট্যাপ করুন।
তারপর আপডেট অপশনে ক্লিক করুন।

-কেএল