সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

কাতার আলনূর কালচারাল সেন্টারের স্বেচ্ছা রক্তদান কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষ্যে কাতার আলনূর কালচারাল সেন্টার স্বেচ্ছা রক্তদান কর্মসূচি আয়োজন করেছে। গত ২৪ মার্চ সন্ধ্যায় দোহা হামাদ হসপিটাল রক্তদান কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আল নূর সমাজকল্যাণ সহকারী জাহেদুল ইসলাম ও রক্তদান কর্মসূচির সমন্বয়ক এম,এ মুকিতের নেতৃত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকোন।

বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শাহজাহান সাজু। উপস্থিত ছিলেন আল নূর মহাপরিচালক শোয়েব কাসেম, প্রকাশনা পরিচালক অধ্যাপক আমিনুল হক, সংস্কৃতিক সহযোগী মাওলানা জসিমউদ্দিন মাশরুফ, নির্বাহী সদস্য কারী ইবরাহিম , রাকিবুল ইসলাম ও দাবির আকোন প্রমুখ।

মুমুর্ষ মানবতার কল্যণে উদ্যোগ গ্রহণের জন্য কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আল নূর নেতৃবৃন্দর হাতে সম্মাননাপত্র তুলে দেন মুহাম্মাদ আলী আল খাজা।

প্রধান অতিথি আনোয়ার হোসেন বলেন, রক্তদান কর্মসূচি এক পুণ্যময় উদ্যোগ। এর মাধ্যমে দেশপ্রেমের পরিচয় পাওয়া যায় আর স্হানীয় প্রশাসনের কাছে বাংলাদেশীদের মানবিক দিক ও ফুটে উঠে।

রক্তদান কর্মসূচি সফল করায় সকলকে ধন্যবাদ জানিয়ে মাওলানা ইউসুফ নূর বলেন, স্বাধীনতা যুদ্ধের বীর শহিদানের ঈসালে সওয়াবের উদ্দেশ্যে আয়োজিত এজাতীয় কর্মসূচি সকলের সহযোগিতায় ভবিষ্যতে ও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ