মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

পুলিশের পোশাক খুলে রাজনীতিতে আসুন: ডিএমপি কমিশনারকে হারুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশ মহাপরিদর্শক ও ডিএমপি কমিশনারকে উদ্দেশ্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, আপনাদের মুখে রাজনৈতিক ভাষা মানানসই নয়। আপনারা নিয়মিত রাজনৈতিক বক্তব্য দিয়ে অপরাধ করছেন। এসব বক্তব্য দিতে চাইলে পুলিশের পোশাক খুলে রাজনীতিতে আসুন।

সোমবার (২৮ মার্চ) জাতীয় সংসদের ১১তম অধিবেশনে এমন মন্তব্য করেন হারুনুর রশীদ।

চলমান টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সমস্ত প্রশাসন ব্যস্ত টিসিবির খাদ্য বিতরণ কার্যক্রম নিয়ে, এতে করে প্রশাসনের কাজে ধীরগতি আসছে বলেও মন্তব্য করেন হারুনুর রশীদ এমপি। এছাড়া দিনমজুরদের টিসিবির প্যাকেজ কিনতে বাধ্য করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, একজন রিকশাওয়ালার খেজুর কেনার দরকার নেই। কিন্তু প্যাকেজ থাকার কারণে তাদেরও এসব কিনতে হচ্ছে।

এসময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের র‍্যাগ ডে’তে ভাইরাল হওয়া ভিডিওর কড়া সমালোচনা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ