মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

সাদুল্লাপুরে ছোট ভাইকে পি’টিয়ে হ’ত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শামীম মিয়া (১৪) নামের এক শিশুকে পিটিয়ে হত্যা করেছে তারই বড় ভাই সালমান শাহ ওরফে পিচু মিয়া। একই সঙ্গে বৃদ্ধা বাবা আকাব্বর মিয়াকেও কুপিয়ে জখম করে।

আজ মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার কামারপাড়া ইউনিয়নের দক্ষিণ হাটবামুনি গ্রাম থেকে নিহত শামীম মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্বজনরা জানান, ওই গ্রামের আকাব্বর মিয়ার বড় স্ত্রীর ছেলে সালমান শাহ ওরফে পিচু মিয়ার সঙ্গে ছোট স্ত্রীর ছেলে শামীম মিয়ার জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এরই জেরে সোমবার দুপুরে পিচু মিয়া উত্তেজিত হয়ে ঘরবাড়ি ভাঙচুর করাসহ আকাব্বর ও শামীমকে লাঠি দিয়ে মারপিট করে। এ সময় দুজনে গুরুতর আহত হয়। এরপর পিচু মিয়া ও তার স্ত্রী মরিয়ম বেগম শামীমকে উদ্ধার করে কামারপাড়া বাজারে এক ডাক্তারের চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে।

এমতাবস্থায় শামীমের শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এরপর থেকে পিচু মিয়া ও তার স্ত্রী মরিয়ম বেগম পলাতক রয়েছে।

সাদুল্লাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বলেন, এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে শামীমের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ