বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মারকাযুত্ তাক্বওয়া আল-ইসলামি ঢাকায় ইফতা বিভাগের ভর্তি ৮ শাওয়াল থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার পল্টন প্লাজা সংলগ্ন, শান্তিনগরে উচ্চতর ইসলামি শিক্ষা ও গবেষণা কেন্দ্র মারকাযুত্ তাক্বওয়া আল-ইসলামিয়ায় দুই বছর মেয়াদী “আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতায় ভর্তি শুরু হবে ৮ শাওয়াল থেকে। প্রতিষ্ঠানটির নৈশ বিভাগের  ভর্তি ১ রমজান থেকে।

মারকাযুত্ তাক্ওয়া আল-ইসলামি ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালকের দায়িত্বে রয়েছেন বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতী জুলফিকার আলী

ইফতা বিভাগের বৈশিষ্ট্য:

ইফতা বিভাগে ফিকহ ও ফাতাওয়ার উপর যুগােপযােগী প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ইসলামি  আইনের সাথে মানবরচিত আইনের তুলনামূলক বিশ্লেষণ: অর্থনীতি, ব্যাংক, বীমা, কোম্পানী শেয়ার বাজার, সমিতি-সােসাইটি, রাষ্ট্রবিজ্ঞান, জুরিসপ্রুডেন্স  এন্ড ইসলামিক জুরিসপ্রুডেন্স, চিকিৎসা শাস্ত্রসহ অন্যান্য আধুনিক ও সমকালীন গুরুত্বপূর্ণ বিষয়ে শরয়ী সমাধান প্রদানের প্রশিক্ষণ দেওয়া হয়।

যুগ-জিজ্ঞাসার ক্ষেত্রে সচেতন করে তােলার জন্য  শিক্ষার্থীদেরকে প্রয়ােজনীয় ইংরেজি ভাষা শিক্ষা ও |কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়।

এছাড়াও এখানে নিরিবিলি পরিবেশে মুতায়ালার সু-ব্যবস্থা রয়েছে। সর্বোপরি দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞ মুফতীগণের তত্ত্বাবধানে পরিচালিত।

বিভাগ সমূহ:

আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা ( দুই বছর মেয়াদী)।

নৈশ বিভাগ দাওরায়ে হাদীস পর্যন্ত  (সেমিস্টার পদ্ধতিতে)।

নৈশ বিভাগে সপ্তাহে চার দিন (শনি, রবি, সােম ও মঙ্গলবার) মাগরিবের পর থেকে ক্লাশ শুরু।

কলেজ/ভার্সিটির ছাত্র, শিক্ষক, ডাক্তার, চাকুরীজীবি, কর্মব্যস্ত ভাইদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করার সুবর্ণ সুযােগ। কোরআন শরীফের বিশুদ্ধ তিলাওয়াত, অনুবাদ ও ব্যাখ্যা শিক্ষাদান  এবং আরবি, ফার্সি ও উর্দু ভাষা শিখ, লেখা ও কথােপকথনে বিশেষ গুরুত্বারােপ।

যােগাযােগ: ০১৮১৮-৮৭৯৬১৩

০১৭১০-৩৮৬৩৩২

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ