জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দীর্ঘ ১৩ বছরের খতিব মাওলানা সালাহউদ্দিনের ইন্তেকালের পর বায়তুল মোকাররমের পরবর্তী খতিব কে হবেন এ নিয়ে বেশ জল্পনা-কল্পনা ছিল সব মহলে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটল গত বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে ছড়িয়ে পড়া একটি খবরে। খবরে জানা গেল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব পদে নিয়োগ দেওয়া হয়েছে গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড গওহরডাঙ্গা বাংলাদেশের সভাপতি, মাওলানা শামছুল হক ফরীদপুরী (ছদর ছাহেব রহ.) এর ছেলে মুফতি রুহুল আমীনকে।
দীর্ঘ দিন পরে দেশের জাতীয় মসজিদের খতিবের মিম্বারে বিশুদ্ধ ইলম -দ্বীন চর্চাকারী একজন আলেমের ফিরে আসায় রবের শুকরিয়া আদায় ও আনন্দ প্রকাশ করেছেন অনেকেই। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের শীর্ষস্থানীয় আলেমগণ। প্রতিনিধিত্বশীল জাতীয় এই মিম্বার থেকে দেশের জন্য কল্যাণকর বার্তা আসবে এমন কামনা করেছেন সবাই।
জাতীয় মসজিদের নতুন খতিবের কাছে দেশের তরুণ ও আলেমদের প্রত্যাশ্য কী?- জানার চেষ্টা করেছে আওয়ার ইসলাম। প্রায় ১০জন আলেমের সঙ্গে কথার চেষ্টা করে প্রতিবেদনটি সাজিয়েছেন প্রতিবেদক নুরুদ্দীন তাসলিম।
খতিব হিসেবে আমাদের আদর্শ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: মাওলানা মহিউদ্দীন ফারুকী
[caption id="" align="alignright" width="390"]
মাওলানা মহিউদ্দীন ফারুকী।[/caption]
রাজধানীর মারকাজুল লুগাতিল আরাবিয়্যার প্রতিষ্ঠাতা পরিচালক ও আরবি ভাষার শিক্ষক মাওলানা মহিউদ্দীন ফারুকী বলেছেন, ‘সর্ব শ্রেণীর মানুষের পক্ষ থেকে জাতীয় মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন মুফতি রুহুল আমীন। একজন আলেম, উপমহাদেশের মনীষী ব্যক্তির সন্তান ও ব্যক্তিগত যোগ্যতায় কোন অংশে তিনি কম নন’।
‘জাতীয় মসজিদের খতিব হিসেবে তার নিয়োগপ্রাপ্তির বিষয়টি সকলের জন্য কল্যাণকর বলে মনে করছি’- বলে মন্তব্য করেছেন তিনি।
‘জাতীয় মসজিদের খতিব হিসেবে তার কাছে প্রত্যাশা থাকবে তিনি ইসলামের সঠিক ও বিশুদ্ধ বিষয়গুলো জাতির সামনে উপস্থাপন করবেন। বয়ানের আগে তিনি সার্বিক বিষয়ে বিবেচনা করে কথা বলবেন। বয়ান যেন একান্ত একপেশে বক্তব্য না হয়ে মুসলিম উম্মাহর কল্যাণে হয়’।
‘তিনি যেন ইসলাম বিরোধী মিথ্যা-প্রোপাগান্ডার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন এই প্রত্যাশাও থাকবে। এক্ষেত্রে আমরা খতিব মাওলানা উবাইদুল হক রà¦