মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষার ফল আগামীকাল মঙ্গলবার দুপুর ১টায় প্রকাশ করা হবে।

আজ সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের সভাকক্ষে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর ভর্তিচ্ছুরা তা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। ভর্তিচ্ছুরা অধিদপ্তরের সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://result.dghs.gov.bd/mbbs/) নিজেদের ফলাফল দেখতে পারবেন। এ ছাড়া যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

এর আগে শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী আবেদন করলেও ৪ হাজার ১৭৫ পরীক্ষার্থী হলে যায়নি। পরীক্ষায় অনুপস্থিতির হার ২ দশমিক ৯ শতাংশ। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ লাখ ৩৯ হাজার ৮৭৫ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ