বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের তুলনা চলে না: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অর্থনৈতিক সংকটে দেউলিয়ার পথে থাকা শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের তুলনা চলে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ক্রমাগত উন্নতিতে এক যুগ আগে যে শ্রীলংকা উচ্চ মধ্যম আয়ের দেশে উঠার পথে ছিল, সেই শ্রীলংকা দেনার দায়ে জর্জরিত হয়ে এখন দেউলিয়ার পথে।

শ্রীলংকার সর্বশেষ আর্থিক সংকট সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সরকার কোনো অপ্রয়োজনীয় কাজ করে না কিংবা কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে না। তবে কতিময় মহল শ্রীলংকার বর্তমান পরিস্থিতি বাংলাদেশের সঙ্গে মেলানোর চেষ্টা করছে, যা অর্থনৈতিক ও সামাজিক দিক বিবেচনায় মোটেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলংকার অর্থনীতি সম্পূর্ণ ভিন্ন এবং অর্থনীতির মৌলিক বিষয়গুলোও ভিন্ন। তবে আমরা বিশেষজ্ঞ ও গবেষকদের মতামতগুলো ব্যাপারে গভীর দৃষ্টি রাখছি। আমি মনে করি, শ্রীলংকার পরিস্থিতির মতো কোনো আশঙ্কা করার যুক্তিসঙ্গত কারণ নেই।’

এক প্রশ্নের উত্তরে পরিকল্পনা কমিশনের সদস্য মো. মামুন-আল-রশিদ জানান, প্রকল্প বাস্তবায়নে পরামর্শকদের ওপর নির্ভরতা কমানোর বিষয়ে আন্তরিক চেষ্টা চলছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ