মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’ ‘স্বপ্নসিঁড়ির’ নাতে রাসুল প্রতিযোগিতা, ওমরাহসহ লক্ষাধিক টাকার পুরস্কার ২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার সময়সূচি ঘোষণা মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আজানের জবাব দেওয়ার ফজিলত আনসার-ভিডিপিকে গঠনমূলক কাজে কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

কেউ না খেয়ে মারা গেছে, প্রমাণ দিলে মন্ত্রিত্ব ছেড়ে দেব: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের শাসনামলে কেউ না খেয়ে মারা গেছে, এমন প্রমাণ দিতে পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বিএনপির আমলে শত শত মানুষ না খেয়ে মারা গেছে।

আজ বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাগ-বানিয়াজুরী এলাকায় ব্রি-৯২ জাতের ধান উৎপাদনকারী কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘বিএনপির শাসনামলে তারেক জিয়া ও খালেদা জিয়া ক্ষমতায় ছিল। ২০০৩ ও ২০০৪ সালে শত শত মানুষ না খেয়ে মারা গেছে। আর বর্তমান সরকারের আমলে একজন মানুষ না খেয়ে মারা গেছে, যদি কেউ প্রমাণ দিতে পারে, তাহলে আমি কৃষিমন্ত্রিত্ব ছেড়ে দেব।’

আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা যদি কৃষির উন্নয়ন করতে পারি, তাহলে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে। কারণ কৃষির ওপরই সব উন্নয়ন হবে, আমাদের ছেলেমেয়েরা চাকরি-বাকরি করবে। তাদের জীবনে এত কষ্ট করতে হবে না।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনপ্রিয় ধান ব্রি ২৯-২৮। আমাদের বিজ্ঞানীরা এর থেকে উন্নতমানের ধান উদ্ভাবন করেছেন। ব্রি ৮৯-৯২ প্রতি শতাংশে এক মণ ধান হয়। বিঘা প্রতি উৎপাদন হয় প্রায় ৩০-৩৩ মণ। বাংলাদেশে বছরে প্রায় ২০-২৫ লাখ নতুন শিশুর জন্ম হয়। তাদের খাদ্য যোগানে আমাদের নতুন জাতের ধান কৃষক পর্যায়ে উৎপাদনে আনতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু মো. এনায়েত উল্লাহ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ