শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ঢাকায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, ৩ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী কয়েক দিন ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা বেড়ে গরম আরও বাড়তে পারে। তবে সন্ধ্যার পর যেকোনো দিন কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে দেশের তিন বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম বলেন, ঢাকায় আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কালবৈশাখীর মৌসুম শুরু হয়েছে। সে হিসাবে সন্ধ্যার পর যেকোনো দিনই কালবৈশাখী হতে পারে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশে বৃষ্টি হয়েছে রাজারহাটে, ৭ মিলিমিটার। এ ছাড়া রংপুর ও ডিমলায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ