বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শরীর ঠান্ডা রাখতে রোজায় যেসব খাবার খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলছে মাহে রমজান। রোজায় খাদ্যাভ্যাসে পরিবর্তন আসায় কী খাবেন, কী খাবেন না তা নিয়ে দ্বিধায় থাকেন অনেকে। যেহেতু গরমের সময়ে রোজা, তাই খাবারের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়া জুরুরি। নয়তো একটু এদিক-ওদিক হলেই পেটের সমস্যা, ডায়রিয়া, বমি, পেটে ব্যথা, গ্যাস, বদহজম হতে পারে।

গরমে শরীর ভেতর থেকে ঠান্ডা রাখা জরুরি। সেজন্য পানি ও ফলের পাশাপাশি খেতে হবে শাক-সবজি। তবে সব ধরনের শাক-সবজি শরীরকে সমানভাবে ঠান্ডা রাখে না। খেতে হবে এমন সব সবজি, যেগুলো শরীর ঠান্ডা রাখতে কাজ করে। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি সবজি সম্পর্কে—

শসা

শসা পাওয়া যায় সারা বছরই। শসায় পানির পরিমাণ থাকে প্রায় পুরোটাই। তাই এটি খুব সহজে পেট ঠান্ডা রাখে। এই সবজিতে আছে ভিটামিন ‘কে’ এবং ‘সি’, সেইসঙ্গে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। গরমে শসা খেলে তা শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখে। তাই ইফতারে প্রতিদিন শসা খেতে পারেন।

বরবটি

সবুজ রঙের এই উপকারী সবজি খাওয়া যায় নানাভাবে। তরকারি হিসেবে কিংবা ভর্তা, ভাজি, সালাদ যেভাবেই খান না কেন, গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করবে বরবটি। এটি অল্প ক্যালোরি ও অধিক ফাইবার সমৃদ্ধ। সেই সঙ্গে হজমে বেশ সহায়ক। খাবারের তালিকায় বরবটি রাখলে মিলবে ভিটামিন ‘কে’, প্রোটিন, আয়রন, জিঙ্ক এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টি উপাদান।

করলা

তেতো স্বাদের এই সবজি ভীষণ উপকারী। করলার রস পান করলে তা পেটের সমস্যা ও হৃৎপিণ্ডের সুস্থতায় কাজ করে। করলায় পাবেন ভিটামিন ‘সি’, আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়াম। এসব উপাদান হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং নিয়ন্ত্রণে রাখে রক্তে শর্করার পরিমাণ।

লাউ

লাউ অনেকেরই পছন্দের একটি সবজি। এই সবজিকে পুষ্টির ভাণ্ডারও বলা হয়। বিশেষ করে গরমে লাউ খাওয়া ভীষণ উপকারী। এই সবজিতে থাকা ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। সেইসঙ্গে পেটের সমস্যা, উচ্চ কোলেস্টেরল এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে। সেহরি বা ইফতারে রাখতে পারেন লাউয়ের কোনো পদ।

শাক-পাতা

গরমে বিভিন্ন ধরনের শাক-পাতাও শরীর ঠান্ডা রাখতে কাজ করে। যেমন পালং শাক, পুদিনা পাতা ইত্যাদি। সুপ, ডাল, পরোটা, সালাদ যেভাবেই তৈরি করে খান না কেন, এগুলো শরীরকে ঠান্ডা রাখবে। সবুজ শাকসবজিতে থাকে আয়রন ও ক্যালসিয়াম। এতে প্রচুর ফোলেট এবং পানি থাকে, ফলে গরমেও শরীর থাকে ঠান্ডা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ