শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

দৌলতদিয়ায় ৫ ফেরি বিকল, ভোগান্তিতে যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৫টি ফেরি বিকল থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত থেকে তিনটি রো রো (বড়) ও দুটি ইউটিলিটি (ছোট) ফেরি বিকল হওয়ায় এ সংকট দেখা দিয়েছে।

জানা গেছে, পাঁচটি ফেরির মধ্যে দুটি রো রো ফেরি নারায়নগঞ্জ ডক ইয়ার্ডে পাঠানো হয়েছে। ফলে সহসা এ রুটে ফেরি সংকট কাটছে না। এ অবস্থায় ঈদে দুভোর্গ আরও বাড়ার আশঙ্কা বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কতৃর্পক্ষের।

এদিকে শুক্রবার (৮ এপ্রিল) দুপুরেও বহু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসকে ফেরি পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. খোরশেদ আলম বলেন, সাপ্তাহিক ২ দিন ছুটির কারণে যানবাহনের চাপ বেশি। তাছাড়া একসঙ্গে ৫ ফেরি বিকল হওয়ায় যানজট বেড়েছে।

উল্লেখ্য, এ রুটে একসময় ১৯টি ফেরি চলাচল করলেও বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ