বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ময়মনসিংহে নামাজরত অবস্থায় শতবর্ষী মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় নামাজরত অবস্থায় কাইমুদ্দিন (১০০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) উপজেলার ডাকাতিয়া নামাপাড়া গ্রামের নয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদে ফজরের নামাজের সময় ঘটনাটি ঘটে।

ঐ গ্রামের ইউপি সদস্য মো. আজিজুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কাইমুদ্দিন ওই গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে। তার তিন ছেলে ও চার মেয়ের মধ্যে এক ছেলে মারা গেছেন।

এ বিষয়ে ইউপি সদস্য ও মসজিদের মুসল্লিরা জানিয়েছেন, প্রতিদিনই তিনি এই মসজিদে নামাজ পড়েন। শুক্রবারও সেহরি খেয়ে নামাজ পড়তে মসজিদে আসেন। অজু করে নামাজ আদায়ে মসজিদে ঢুকে পেট ব্যথা করছে বলে জানান। বসেই ফরজ নামাজের নিয়ত করেন। পরে নামাজ শেষে সবাই তাকে মৃত অবস্থায় দেখতে পায়। তার বয়স ১০০ বছর। এছাড়া কাইমুদ্দিন শ্বাসকষ্টের রোগী ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ