সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

হল বন্ধের ঘোষণা দিয়ে অবরুদ্ধ হলেন ঢাকা কলেজ অধ্যক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নিউমার্কেট এলাকায় দোকান মালিক-শ্রমিকের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষের পরিপ্রেক্ষিতে কলেজটির ছাত্রাবাস বন্ধের ঘোষণা দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন। ঘোষণার পর বিক্ষুদ্ধ ছাত্ররা অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রেখেছেন।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৫ মে পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধের ঘোষণা দেন এবং আজ বিকেল ৫টার মধ্যে হল খালি করার নির্দেশ দেন।

ওই নির্দেশনা প্রত্যাখ্যান করে বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধ ছাত্ররা ‘শিক্ষার্থীদের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই, 'ক্যাম্পাসে পুলিশ কেন? প্রশাসন জবাব চাই’, 'উই ওয়ান্ট জাস্টিস' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এদিকে বিকেলে অধ্যক্ষের কার্যালয়ের বাইরে যখন এই বিক্ষোভ চলছিল, তখনও কিছু শিক্ষার্থী কলেজের সামনের রাস্তায় দোকান মালিক-শ্রমিকদের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষ চালিয়ে যাচ্ছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ