শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব ও নুরুদ্দীন তাসলিম।।

প্রকাশিত হলো বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল।

আজ শনিবার (৩০ এপ্রিল) দুপুর ৩ টার দিকে বহুল প্রত্যাশিত এ ফল প্রকাশ করা হয়। বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসানের পক্ষ থেকে এ ফলাফল পড়ে শোনান বোর্ডটির মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমাদ।

বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় ১৭৭১৪টি মাদরাসার ২৬১৫৯৩ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২২৫৬৩১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ১০২৭২৭ জন ও ছাত্রী ১২২৯০৪ জন। মোট পাশ করেছে ১৬৬৬৯১ জন। যার গড় পাশের হার ৭৩.৮৮। এর মধ্যে মুমতাজ ৩৩৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান ৩৭৬৬৫ জন, জায়্যিদ ৪০৯০৭, মাকবুল ৫৪৬৮৩ জন।

এক নজরে এবছরের মেধা তালিকা -

মারহালা : ফযিলত (বালক) : মেধা তালিকায় ১ম হয়েছেন  মারকাজুল কুরআন ঢাকা মাস্টারপাড়া উত্তরখানের মো: আল আমীন, রোল নং ১০৫১২৫ ( প্রপ্ত নম্বর, ৭৬৭)

ফযিলত (বালিকা) : মেধা তালিকায় ১ম হয়েছেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মহিলার মাদরাসা গোলাপবাগ ঢাকার কানিজ হাফসা মাইমুনা (প্রাপ্ত নম্বর, ৬৫৪)

সানাবিয়া ‘উলইয়া (বালক) : শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন জামিয়াতুল আশরাফ ঢাকা নয়ানগর যাত্রাবাড়ীর  আহমাদ জারীর রোল নং ১০৫৮১৬  (প্রাপ্ত নম্বর ৬৮০)

সানাবিয়া ‘উলইয়া (বালিকা) জামিয়াতুত তাইয়্যিবাত মোহাম্মদপুর ঢাকার বুশরা জান্নাত ( প্রাপ্ত নম্বর ৬৬৭)

মুতাওয়াসসিতাহ (বালক) :  শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন যৌথভাবে ৩ জন, জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকার মুহাঃ আব্দুল্লাহ রাফি, জামিয়া আশরাফিয়া শান্তিধারা নারায়ণগঞ্জের আবু নাসির পাঠান ও মাদরাসা ওমর বিন খাত্তাব রা. মুহাম্মদনগর লবনচরা খুলনার মো. নাহিদুর রহমান  (তাদের প্রাপ্ত নম্বর,  ৬৮৭)

মুতাওয়াসসিতাহ (বালিকা) :  শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন যৌথভাবে ৩ জন, জামিয়াতুত তাইয়্যিবাত মোহাম্মদপুর ঢাকার রুতবা মালিক, একই মাদরাসার জুয়াইরিয়া বিনতে যোবায়ের, আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা উত্তরা ঢাকা মারদাসার নুসাইবা বিনতে সায়েম (তাদের প্রাপ্ত নম্বর, ৬৮২)।

ইবতিদাইয়্যাহ (বালক): শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন যৌথভাবে ৫ জন, জামিয়াতুস সুন্নাহ দক্ষিণকান্দি শিবচর মাদারীপুরের রিয়াজুল ইসলাম, জামিয়া ইমদাদিয়া আরাবিয়া শেখেরচর  নরসিংদীর মোঃ আজাদুর রহমান খান, জামিয়া রাহমানিয়া সওতুল হেরা টঙ্গী মাদরাসার মুহাঃ শামীম হুসাইন. জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম জাফরাবাদ চাঁদপুরের সুলাইমান কাজী, আল জামিয়াতুল ইসলামিয়া দরগাবড়ী মাদরাসা নরসিংদীর কাউসার ভূঁইয়া, (তাদের প্রাপ্ত নম্বর,  ৫৯১)

ইবতিদাইয়্যাহ (বালিকা): শাখায় মেধা তালিকায় ১ম হয়েছেন যৌথভাবে ৪ জন, দারুল উলুম বালিপাড়া মাদরাসা পিরোজপুরের সুমাইয়া সুলতানা, আয়েশা সিদ্দিকা রা. কওমী মহিলা মাদরাসা কিশোরগঞ্জের মাহফুজা আক্তার লিজা, একই মাদরাসার জাকিয়া আক্তার, ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা রামপুরা ঢাকার তাসনিম আহমেদ।(তাদের প্রাপ্ত নম্বর,  ৫৮৭)

তাহফিজুল কুরআনের ৭৭ টি গ্রুপে (প্রতি গ্রুপে ১ম-৩য় স্থান অর্জনকারী) ও  ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত বিভাগে ৪ টি (প্রতি গ্রুপে ১ম-৩য় স্থান অর্জনকারী) পৃথক পৃথকভাবে মেধা তালিকায় শীর্ষে রয়েছেন অনেকেই।

কেএল/ এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ