শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

বেফাক পরীক্ষায় ‘নাহবেমীর’ জামাতে বালিকা শাখায় ১ম ২য় ৩য় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাশের হার ৭৩.৮৮%।

আজ ৩০ এপ্রিল শনিবার (২৮ রমযান) বেলা ৩টায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে বেফাকের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বোর্ডের পক্ষ থেকে বেফাকের সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২,২৫,৬৩১ জন, তন্মধ্যে ছাত্র ১,০২,৭২৭ জন এবং ছাত্রী ১,২২,৯০৪ জন। সর্বমোট উর্ত্তীণ পরীক্ষার্থী সংখ্যা ১,৬৬,৬৯১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে, মুমতায (স্টার মার্ক) ৩৩,৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ৩৭,৬৬৫ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৪০,৯০৭ জন, মাকবুল (৩য় বিভাগ) ৫৪,৬৮৩ জন।

এদিকে বোর্ডটির ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে মুতাওয়াসসিতা জামাতের ছাত্রীরা। এ জামাতে ১ম স্থান  অধিকার করেছেন যৌথভাবে ৩ জন, জামিয়াতুত তাইয়্যিবাত মোহাম্মদপুর ঢাকার রুতবা মালিক, একই মাদরাসার জুয়াইরিয়া বিনতে যোবায়ের, আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা উত্তরা ঢাকা মারদাসার নুসাইবা বিনতে সায়েম (তাদের প্রাপ্ত নম্বর, ৬৮২)।

২য় স্থান অধিকার করেছেন ঢাকা জেলার আল-জামিয়াতুল আরাবিয়া ইসলাহুননিসা, সাভারের মোছাঃ মানসুরা (প্রাপ্ত নম্বর, ৬৭৭)

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৪ জন, গাজীপুর জেলার বাবুল জান্নাত মহিলা মাদরাসা সাইটালিয়া শ্রীপুরের হাবিবা খাতুন, কিশোরগঞ্জ জেলার আয়েশা সিদ্দীকা রা. কওমী মহিলা মাদরাসার মোছাঃ মারজিয়া সুলতানা, ময়মনসিংহ জেলার আল-মাদরাসাতুল ইসলামিয়া লিল বানাত গফরগাঁও-এর ফারজানা ববি, ঝিনাইদহ জেলার জামিয়াতুস সুন্নাহ( বালিকা শাখা) ভুটিয়ারগাতি এর সাদিয়া সুলতানা( তাদেতর প্রাপ্ত নম্বর ৬৭৪)

উল্লেখ্য, পরীক্ষার ফলাফল বোর্ডটির নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com এ পাওয়া যাবে এবং পিডিএফ আকারে পাওয়া যাবে www.wifaqbd.org এবং বেফাকের ভেরিফাইড ফেইসবুক পেইজে।

প্রসঙ্গত, গত ৯ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে সর্বমোট ১২৯৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ