শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

বেফাক পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে যাত্রাবাড়ীর বাইতুন নূরের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর ৪৫ তম কেন্দ্রীয় পরীক্ষায় যাত্রাবাড়ী-সায়েদাবাদ জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, ওয়াসা রোড উত্তর পশ্চিম যাত্রাবাড়ী মাদরাসা এবারও ঈর্ষনীয় সাফল্য পেয়েছে।

প্রতিষ্ঠানটির মুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা মুনিরুজ্জামান জানান, বিভিন্ন জামাতে ১ম, ২য়, ৩য়, ৫ম, ৬ষ্ট, ৮ম ও ৯ম সহ মোট ১১৯ জন মেধা স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

এদের মধ্যে হিফজুল কোরআন বিভাগের ১৩ পরীক্ষার্থীর মাঝে ১ম, ২য় ও ৩য় মোট তিন জন মেধাতালিকায় স্থান অর্জন করেছে। তাইসীর জামাতের ৫০ জন পরীক্ষার্থীর মাঝে ৬ষ্ঠ (দুই জন), ৮ম ও ৯মসহ মোট ৪৪ জন ছাত্র মেধাতালিকায় স্থান লাভ করেছে। নাহবেমীর জামাতের  মোট ৬১ জন পরীক্ষার্থীর মাঝে মেধাতালিকায় ২য়, ৫ম ( দুইজন), ৮ম ও ৯মসহ মোট ৫৪ জন স্থান লাভ করেছে।

এছাড়া শরহে বেকায়ায় জামাতের ৪৫ জন পরীক্ষার্থীর মাঝে মেধাতালিকায় স্থান লাভ করেছে ৭ জন। মেশকাত জামাতের ৪৫ জন পরীক্ষার্থীর মাঝে মেধাতালিকায় স্থান লাভ করেছে ৯ জন।

উল্লেখ্য, বাইতুন নূরে ৭ ও ৮ শাওয়াল নতুন ছাত্রদের ভর্তি শুরু হবে বলে জানান মাদরাসা কর্তৃপক্ষ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ