শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

মসজিদে ইমা*ম নিয়োগ নিয়ে সংঘ*র্ষে বৃদ্ধ নিহতের ঘটনায় গ্রেপ্তা*র ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নেত্রকোনার মোহনগঞ্জে মসজিদের ইমাম নির্ধারণ নিয়ে মারামারিতে মো. মতি মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ শনিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সমাজ-সহিলদের ইউনিয়নের কেওয়ারদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান ও ওসি রাশেদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে সম্পৃক্ততার সন্দেহে ছয়জনকে আটক করে পুলিশ। পরে যাচাই বাঁচাই শেষে তিনজনকে এ মামলায় গ্রেপ্তারে দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। বাকি তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে।

নিহতের ছেলে আলমগীর বাদী হয়ে শনিবার সকালে মসজিদ কমিটির সভাপতি নুরুল ইসলামসহ ২২ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা করেছেন। নিহত মতি মিয়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের চাচা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কেওয়ারদিঘী গ্রামের অলিউল্লাহ (৪৮), কাঞ্চন (৪৫) ও নিজাম (৩০)। মামলার অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকেই গ্রামের মসজিদের ইমাম নিয়ে সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. সুজন মিয়ার মধ্যে মতবিরোধ রয়েছে। এর জেরে গত শুক্রবার তারা দুজন নিজেদের পছন্দের আলাদা আলাদা ইমামকে দিয়ে নামাজ পড়াতে চাওয়ায় দ্বন্দ্ব বাধে। পরে নামাজ শেষে মসজিদের মাঠেই দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়।

একপর্যায়ে কিল ঘুষিতে মাথায় আঘাত পেয়ে মতি মিয়া জ্ঞান হারান। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান বলেন, তিন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে। তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ