।।কাউসার লাবীব।।
আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪৩ হিজরি/২০২২ খ্রিস্টাব্দের দাওরায়ে হাদিস পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায় পুরুষ শাখায় মেধা তালিকায় ১ম হয়েছে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জের শিক্ষার্থী আতিকুল ইসলাম আল ফাহিম (রোল নং ১৫৭১২, প্রাপ্ত নাম্বার ৯৩১)। ২য় হয়েছে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার শিক্ষার্থী আব্দুল আজিজ (রোল নং ০১৮২৩, প্রাপ্ত নাম্বার ৯২৩)। যৌথভাবে ৩য় হয়েছে জামিয়াতুল আবরার বাংলাদেশ বিভারভিউ বসুন্ধরার মো: খাদিমুল ইসলাম (রোল নং ০৩৭৭৬, প্রাপ্ত নাম্বার ৯১৬) ও জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মোহাম্মদপুরের মো: সাকিব মাহমুদ (রোল নং ১১৭৫৬, প্রাপ্ত নাম্বার ৯১৬)
প্রসঙ্গত, আজ (১৯ মে) বৃহস্পতিবার ফলাফল ঘোষণা করেন হাইআতুল উলইয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। সভায় উপস্থিত ছিলেন হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, সদস্য আল্লামা ফরিদউদ্দিন মাসউদ, মাওলানা মাহফুজুল হক, মুফতি ফয়জুল্লাহ, হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মুফতি রুহুল আমিন, মাওলানা শামছুল হক, মাওলানা আব্দুল হালিম বোখারী, মাওলানা ফুরকানুল্লাহ খলীল, মাওলানা জিয়া উদ্দিন, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, হাইয়াতুল উলইয়ার পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ ঈসমাইল বরিশালী, বেফাকের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের, ভারপ্রাপ্ত পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা আমিনুল হক, অফিস সম্পাদক মাওলানা অছিউর রহমান প্রমুখ।
উল্লেখ্য, ব্যাক্তিগত ফলাফর হাইয়াতুল উলইয়ার অফিসিয়াল ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সেখানে নিবন্দন নং ও রোল নংদিতে হয়। এসএমএস-এর মাধ্যমে কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট জানতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে বড় হাতের অক্ষর এ লিখতে হবে HTR। এরপর স্পেস দিয়ে শিক্ষার্থীর রোল নাম্বার লিখে সেন্ড করতে হবে ২৯৯৩৩ এই নম্বরে। এছাড়া ফলাফল দেখার জন্য শিক্ষার্থীরা ভিজিট করতে পারেন হাইয়াতুল উলইয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজ।
এবারের পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪৯২৯। ছাত্র সংখ্যা ১৫০৩৬ জন, ছাত্রী ৯৮৯৩ জন। বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশর পরীক্ষার্থী সংখ্যা ২০৮৮৬। আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ১৩২০। তানযীমু