শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দাওরায়ে হাদীসের পরীক্ষার ফল প্রকাশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিসের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় রাজধানীর ঢাকার যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেসেস্থ বোর্ডের কার্যালয়ে দাওরায়ে হাদীসের ফল প্রকাশ উপলক্ষ্যে হাইআতুল উলইয়ার স্থায়ী কমিটি ও পরীক্ষা উপকমিটির এক যৌথসভা আহ্বান করা হয়েছে।

বিষয়টি তথ্য নিশ্চিত করে অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান জানান, সভায় দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল উপস্থাপন করা হবে। স্থায়ী কমিটির অনুমোদন সাপেক্ষে আগামীকাল বাদ জোহর এ বছরের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ পেতে পারে, ইনশাআল্লাহ।

এবারের পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীর সংখ্যা ২৪৯২৯। ছাত্র সংখ্যা ১৫০৩৬, ছাত্রী ৯৮৯৩। বেফাকুল মাদারিসিলি আরাবিয়া বাংলাদেশর পরীক্ষার্থী সংখ্যা ২০৮৮৬। আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ১৩২০। তানযীমুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৯৭০। ইত্তেহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৭৬০।

বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার পরীক্ষার্থী সংখ্যা ৫৫৮। বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের পরীক্ষার্থী সংখ্যা ৪৩৫। হাইআতুল উলইয়ার অধীনে মাদরাসাসমূহকে পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারাদেশকে ৩৩টি জোনে বিভক্ত করা হয়েছে। মোট ২৩১ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর ছাত্র কেন্দ্র সংখ্যা ৯৩ টি। ছাত্রী কেন্দ্র সংখ্যা ১৩৮। প্রত্যেক কেন্দ্রে গড়ে ৪/৫ জন করে নেগরান থাকবেন। বড় কেন্দ্রগুলোতে ৩০ জন করে নেগরান থাকবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ