সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

নেতিবাচক দিককে ইতিবাচক করে নিতেন: মাসিহুল্লাহ খান রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

মাসীহুল উম্মাত আল্লামা মসীহুল্লাহ খান জালালাবাদী রাহিমাহুল্লাহু তায়ালার ঘটনা। বর্ণনা করেন হজরত মাওলানা নাসীরুদ্দীন রাহিমাহুল্লাহু তায়ালা।

তিনি বলেন, হযরতের কাছে মুরীদগণের পক্ষ থেকে যতো ইসলাহী চিঠি আসতো সেগুলো পড়ে শোনানোর দায়িত্ব আমার উপর ছিলো। একবার কিছু বাজে লোকের পক্ষ থেকে হযরতের কাছে চিঠি আসলো। চিঠিতে হজরতকে উদ্দেশ্য করে বাজে গালাগাল লেখা ছিলো। এবং হযরতের সাথে অত্যন্ত বেআদবীমূলক কথা লেখা ছিলো।

হজরত এসব শুনে কষ্ট পাবেন মনে করে আমি সেসব চিঠি না পড়ে একপাশে রেখে দিয়েছি। হজরত আমার কাছে ঐসব চিঠি না পড়ার কারণ জানতে চান। উত্তরে আমি বলি, হজরত! ঐচিঠিগুলো পড়ার উপযুক্ত নয়। কারণ সেগুলোতে আপনাকে উদ্দেশ্য করে বাজে গালি ও বেআদবী কথা লেখা হয়েছে। আপনাকে হুমকি—ধমকি দেয়া হয়েছে।

আমার কথা শুনে হজরত বলেন, ‘মূলত এগুলো হলো, আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের ইসলাহের পদ্ধতি। কারণ, লোকজন আমাদেরকে হজরত! হজরত! করে আমাদের দেমাগকে আরশে উঠিয়ে দিয়েছে। এইভাবে হজরত! হজরত! শুনার দ্বারা আমাদের অন্তরে অহংকার সৃষ্টি হয়।

এই কারণে আল্লাহ তায়ালা এইসব লোক দ্বারা আমাদেরকে ইসলাহ করান। তারাই আমাদেরকে ইসলাহ করেন। তারা আমাদের ভিতর খারাপতা আসতে দেয় না। তারাই মূলত আমাদের মুসলিহ (আত্মার সংশোধনকারী)।

তারা আমাদের ভুলত্রুটিগুলো খুঁজে বের করে দেয় যাতে আমরা সংশোধন হতে পারি। নিজেদেরকে যেনো ভুলের উর্ধ্বে মনে করে অহংকারে ধ্বংস হয়ে না যাই। সূত্র: ওয়াকিআত পড়হে আওয়ার ইবরত লিজিয়ে: পৃষ্ঠা—২৭৫।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ