সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

‘উস্তাযের আস্থাভাজন তালিবে ইলমের কিছু গুণ, কিছু বৈশিষ্ট্য’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক: তালিবে ইলম ভাইদের সঙ্গে বসতে পারা সাআদাতের বিষয়। আমরা কয়েকজন তালিবে ইলম ভাই সফরে বেরিয়েছি। মুখতাসার সফর। আজকের এই মজলিস, এই প্রতিষ্ঠানের যিয়ারত এবং তালিবে ইলমদের যিয়ারত আমাদের নসীব হয়েছে; সেজন্য আল্লাহ তাআলার শোকর আদায় করি- আলহামদু লিল্লাহ।

তালিবে ইলম ভাইদের খেদমতে আরয করার মত অনেক বিষয় আছে। কিন্তু সেগুলো আসাতিযায়ে কেরাম বলতে থাকেন, তাম্বীহ করতে থাকেন এবং তাযকীর করতে থাকেন। আমরা যারা মাদরাসার যিয়ারত ও তালিবে ইলমদের সঙ্গ গ্রহণের জন্য এসে থাকি, একেক সময় একেকজন আসেন বিভিন্ন মুনাসাবাতে, আমাদের মাকসাদ মূলত থাকে- যে মাহৌলে আসি সে মাহৌলের বরকত লাভ করা এবং কিছু খুশবু ও কিছু আলো গ্রহণ করা। মাদরাসার মুনতাযিমগণ অনেকসময় হুকুম করেন কিছু কথা বলার জন্য। সেজন্য যা বলা হয়, তার অধিকাংশ তাকরার। উস্তাযগণের কাছ থেকে যা শুনি সেগুলোই বলি। এখানে যে আসাতিযায়ে কেরাম ও মুরব্বীগণ আছেন তারাও তাদের আসাতিযায়ে কেরাম ও আকাবির থেকে যা শুনেছেন বলেন। তাই কথাগুলো ও চিন্তাগুলো অভিন্ন হয়ে থাকে। খুব আজনবী কথা সাধারণত হয় না। একই সূত্রে পাওয়া জিনিস তো। ইবারতে অনেকসময় পার্থক্য হয়। তবে কথা ও চিন্তা একই হয়ে থাকে সাধারণত।

এখানের তালিবে ইলমদের সামনে আমি কী আরয করব খুঁজে পাচ্ছি না। কারণ এখানের আসাতিযায়ে কেরাম, নেগরান ও মুরব্বীগণের মধ্যে হযরত মুফতী আহমাদুল্লাহ ছাহেব হুজুর দামাত বারাকাতুহুম আছেন। তিনি আমাদের বড়দের অনেকের সোহবত পেয়েছেন। দেশের ও দেশের বাইরের অনেক আকাবিরের সোহবত লাভ করেছেন। তিনি এখানকার নেগরান। তাঁর তত্ত্বাবধানে এখানে যে আসাতিযায়ে কেরাম আছেন তারাও মাশাআল্লাহ অনেক ইমতিয়াযের অধিকারী। তাদের রাহনুমায়ী ও রাহবারী আমাদের জন্য সাআদাতের বিষয়। এই রাহনুমায়ী ও রাহবারীকে আমরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করার চেষ্টা করি। এটা আমার প্রথম আরয।

দ্বিতীয় আরয হল, আমরা যারা তালিবে ইলম, আমাদের মধ্যে অনেক সূক্ষ¥ রোগ থাকে। কিছু রোগ তো প্রকাশ্য। আবার কিছু রোগ আছে অপ্রকাশ্য।

তালিবে ইলম যদি এমন হয়, যার প্রতি আস্থা আছে উস্তাযগণের, তাহলে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আজকালের তালিবে ইলমদের মধ্যে যেসব সমস্যা প্রকট, সেগুলোর একটা হল উস্তাযের আস্থা হারিয়ে ফেলা বা আস্থা সৃষ্টি না হওয়া। অনেকের হাল