সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মেসেজ সেভ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে নতুন নতুন ফিচার নিয়ে আসছে বিশ্বের জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। সেই ধারাবাহিকতায় আরও একটি ফিচার নিয়ে হাজির হচ্ছে তারা। এখন দরকারি মেসেজ সেভ করে রাখতে পারবেন।

অনেক সময়ই হোয়াটসঅ্যাপে ঠিকানা, ফোন নম্বর বা কোনো জরুরি তথ্য পাঠানো হয়। বহুদিন পরেও সেগুলো কাজে লাগে। স্বয়ংক্রিয়ভাবে সেসব মেসেজ মুছে গেলে ব্যবহারকারীরা কিছুটা ঝামেলায় পড়তে পারেন। এজন্য জরুরি বার্তাগুলো সেভ করে রাখার সুবিধা আনা হলো।

ডবলুবেটাইনফোর পক্ষ থেকে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, তাতে দেখা গিয়েছে, কন্ট্যাক্ট ইনফরমেশন একটি বিশেষ সেকশন থাকছে ‘কিপট মেসেজেস’ নামে। এখানেই সংরক্ষিত থাকবে সেই সব মেসেজ যা মুছে যাওয়ার আগে আপনি সেভ করেছেন।

মূলত হোয়াটসঅ্যাপের আরেক ফিচার ডিসঅ্যাপেয়ারিং মেসেজের জন্যই এসেছে এই ফিচার। ডিসঅ্যাপেয়ারিং মেসেজের মাধ্যমে ব্যবহাকারী যে কোনো কথোপকথন মুছে ফেলতে পারবেন। এই ফিচার অন রাখলে স্বয়ংক্রিয়ভাবে সাতদিনের মধ্যে সব মেসেজ মুছে যায়। এতে অনেক ব্যবহারকারীই সমস্যায় পড়তে পারেন।

অনেক সময় দরকারি মেসেজও মুছে যাচ্ছে, যা পড়ে আর খুঁজে পাওয়াও যায় না। তাই ব্যবহারকারীর দরকারি কোনো মেসেজ থাকলে তা এখন সেভ করে রাখতে পারবেন। ডিসঅ্যাপেয়ারিং মেসেজের অসুবিধা নিয়েই কাজ করছিল হোয়াটসঅ্যাপ। সেই সমস্যার সমাধান হিসেবেই এই ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ।

এনটি