সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

লিচু বেশি দিন তাজা রাখতে কী করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গরমের ফলের মধ্যে অন্যতম লিচু। এই ফল শুধু স্বাদেই নয় গুণেও ভরপুর। তবে বাজার থেকে তাজা লিচু কিনে আনলেও দিন দুয়েকের মধ্যেই লাল লিচু বাদামি হয়ে যায়। বাজার থেকে সেরা লিচু কিনে আনাও সহজ কাজ নয়। তাজা লিচু চেনার কিছু উপায় আছে। যেমন-

১. যদি ধরে দেখেন লিচু খুব বেশি শক্ত লাগছে, তা হলে বুঝবেন সেই লিচু কাঁচা। কাঁচা লিচু খেলে পেটে ব্যথা হতে পারে।

২. লিচুর গায়ে যদি ভেজা ভাব দেখতে পান, তা হলে বুঝবেন লিচুতে পচন ধরতে শুরু করেছে।

৩. লিচুর বোঁটা যদি ফলের সঙ্গে শক্ত ভাবে লেগে থাকে, তা হলে বুঝবেন সেই লিচু যথেষ্ট তাজা।

৪. লিচুর গায়ে যদি কালো ছোপ দেখেন, তা হলে সেই ফল কেনা ঠিক নয়। সাধারণত ফলনের সময়ে রাসায়নিক ব্যবহার করলে এমনটা হয়।

অনেকেই বাজার থেকে লিচু কিনে এনে বাইরের ঘরে তাপমাত্রায় রেখে দেন। এতে লিচু তাড়াতাড়ি পচে যেতে পারে। ফ্রিজে রাখলে লিচু চার থেকে পাঁচ দিন ভাল থাকে আর বাইরে রাখলে দুই থেকে তিন দিন। এক্ষেত্রে লিচুর বোঁটাগুলি কেটে নিন। এ বার একটি এয়ারটাইট বাক্সে টিস্যু পেপার রেখে তার মধ্যে লিচু ভরে ফ্রিজে রাখুন। এতে লিচু অনেক দিন তাজা থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ