মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের

ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের পরীক্ষার মাধ্যমে আজ শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। বেলা ১১টায় এ পরীক্ষা হবে। দ্বিতীয়বারের মতো ঢাকা ও সাতটি বিভাগীয় শহরে হবে এই পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ জুন থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষায় ভর্তীচ্ছুদের নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে আসা ও অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাবি ক্যাম্পাসে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, জনসমাগম ও পরিবেশ দূষণ না করার জন্য অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে পরীক্ষার দিন ক্যাম্পাসে যানবাহন চলাচল সীমিত রাখার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

আগামীকাল শনিবার কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট এবং ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১৭ জুন বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাবির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) হবে।

এবার ঢাবির ভর্তি পরীক্ষায় ২ লাখ ৯০ হাজার ৩৪৮ ন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। আসনসংখ্যা ৬ হাজার ৩৫টি। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবার ‘ক’ ইউনিটে ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৭১০ জন, ‘খ’ ইউনিটে ১ হাজার ৭৮৮টি আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫১ জন আবেদন করেছেন। ‘গ’ ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন, ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৩৩৬টি আসনের বিপরীতে ৭৮ হাজার ২৯ জন এবং ‘চ’ ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে ৭ হাজার ৩৫৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।

এদিকে গতকাল বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করবে সংগঠনটি। লিখিত বক্তব্যে ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সত্য-সুন্দর-ন্যায়ের প্রতি দায়বদ্ধ এই ক্যাম্পাসে মেধাভিত্তিক প্রতিযোগিতার অসাধারণ আবহ তৈরি হয়। তারুণ্যের এই উৎসবকে মুখরিত, নান্দনিক, সহজ ও সুপরিকল্পিত করতে বদ্ধপরিকর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।’

ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতি রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সর্বোচ্চ তৎপরতা বজায় রাখার আহ্বানও জানান ছাত্রলীগের এ নেতা। এ ছাড়া প্রতি বছরের মতো ছাত্রলীগ এবারও ‘জয় বাংলা বাইক’ সার্ভিস দেবে বলে জানান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ