সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

প্রস্তুতি চূড়ান্ত: মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে মিরপুরে স্পোকেন ইংলিশ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুর ১৩ তে অবস্থিত দারুল উলূম মিরপুর, কেন্দ্রীয় মসজিদ মাদরাসায় শুরু হচ্ছে ফুল স্পোকেন ইংলিশ কোর্স।

আজ শনিবার দুপুরে মাদরাসার মুহতামিম মুফতি রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহের সাথে মতবিনিময় করেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব ও আহমদ এডুকেশনের পরিচালক যুবায়ের আহমাদ।

জানা যায়, ভর্তি কার্যক্রম প্রায় শেষ। মসজিদের ২য় তলায় কোর্সটি অনুষ্ঠিত হবে। নির্ধারিত কোটা সাপেক্ষে আরও কিছু ছাত্র নেওয়া হতে পারে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মাদরাসাতুত দিরাসাহ ঢাকার মুহতামিম মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী, মাওলানা শহীন মাহমুদ, বলিয়ারপুর মাদরাসা ঢাকা মুহাদ্দিস, মুফতি এনামুল হক।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেছেন, সময়ের সঙ্গে নিজেকে নবায়ন করতে হয়। এগিয়ে রাখতে হয়। আজকের তরুণরা আগামী প্রজন্মের নেতৃত্ব দিবে। ভাষা, জ্ঞান ও শিল্প সাহিত্যে তারা এগিয়ে থাকবে। এগিয়ে রাখার প্রধান উপলক্ষ ভাষা। ইংরেজি জানা তরুণরা আগামী বিশ্বে দাওয়াতি কাজে অগ্রসর ভূমিকা পালন করবে।

দারুল উলূম মিরপুর, কেন্দ্রীয় মসজিদ মাদরাসার মোহতামিম মুফতি রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ইংরেজি শিখতে হবে। আওয়ার ইসলাম ও আহমদ এডুকেশনের যৌথ উদ্যোগে ফুল স্পোকেন ইংলিশ কোর্সটি সুন্দর একটি আয়োজন। মাদরাসার শিক্ষার্থীদের ইংরেজি শিখাতে যুগোপযোগী উদ্যোগ। এর মাধ্যমে মাদরাসার শিক্ষার্থীরা উপকৃত হবে ইনশা আল্লাহ।

মারকাযুদ দিরাসাহ্ আল ইসলামিয়্যাহ্-এর প্রতিষ্ঠাতা মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী বলেছেন, মাদরাসার শিক্ষার্থীদের দরসের পড়ার বাইরেও বিভিন্ন কিছু শিখতে হবে। নিজেকে সমৃদ্ধ করতে হবে। সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ইংরেজি শেখা হতে পারে তার প্রথম ধাপ।

No description available.

আগামী শুক্রবার (১৭ জুন) সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত ক্লাস চলবে। তিন মাসব্যাপী এই কোর্সটি চলবে।

কোর্সটির প্রশিক্ষক যুবাà§