সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

কানাডার টরন্টো শহরের এ গির্জাটি এখন সুন্দর মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডার টরন্টো শহরের একটি বিখ্যাত গির্জা ক্রয় করে মসজিদ করেছে উইঘুর তুর্কি মুসলিমরা। ১৮৭৩ সালে নির্মিত ট্রয় নগরীর প্রাচীন এই গির্জাকে ক্রয় করে তা তুর্কি উইঘুর ইসলামিক কালচারাল সেন্টার করা হয়।

কানাডার উইঘুর তুর্ক অ্যাসোসিয়েশনের মহাসচিব ইতিবার আরতিশ বলেন, ঐতিহাসিক গির্জাটি ক্রয় করে মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়।

তিনি আরো বলেন, ‘টরন্টো শহরে বসবাসরত তুর্কি উইঘুররা দীর্ঘদিন যাবৎ একটি সামাজিক প্রতিষ্ঠানের অপেক্ষায় ছিলেন। এবার তাদের আশা পূরণ হয়েছে। আগামী রমজান মাসে এ মসজিদটি উদ্বোধন করা হবে। ’

১৯৪৯ সাল থেকে চীন পশ্চিম তুর্কমেনিস্তান অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে। দীর্ঘকাল ধরে এখানে সংখ্যালঘু তুর্কি উইঘুর মুসলিমরা বসবাস করছে। সরকারি জরিপ মতে, এখানে ৩০ মিলিয়ন মুসলিম বসবাস করে। এদের মধ্যে ২৩ মিলিয়ন উইঘুর রয়েছে। অবশ্য বেসরকারি পরিসংখ্যান মতে এ অঞ্চলে ১০০ মিলিয়নের বেশি মুসলিম বসবাস করে। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ