সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বন্যা কবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে মাউশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (২২ জুন) মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, কতগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও কতজন শিক্ষার্থী বন্যাকবলিত রয়েছে তার তথ্য সংযুক্ত ছক অনুযায়ী মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ে ই-মেইলে (director.mew@gmail.com) পাঠাতে হবে। অঞ্চলের আওতাধীন জেলা ও উপজেলার সব তথ্য একত্রিত করে কলেজ পর্যায়ের তথ্য আঞ্চলিক পরিচালক এবং স্কুল পর্যায়ের তথ্য আঞ্চলিক উপ-পরিচালকের ই-মেইল থেকে পাঠাতে হবে। বিচ্ছিন্ন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা জেলা-উপজেলা থেকে তথ্য পাঠালে তা গ্রহণযোগ্য হবে না।

আরও বলা হয়, নির্ধারিত ছকে অঞ্চলের বন্যাকবলিত শিক্ষাপ্রতিষ্ঠানের মোট সংখ্যা, নাম, আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ও নাম, পাঠদান চালানো সম্ভব, আংশিক সম্ভব নাকি সম্ভব না সে তথ্য, বন্যাকবলিত এলাকার মোট শিক্ষার্থীর সংখ্যা, জেলা ও উপজেলার নাম উল্লেখ করে ই-মেইলের মাধ্যমে অধিদপ্তরে পাঠাতে হবে। বিচ্ছিন্নভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান/উপজেলা বা জেলা থেকে পাঠানো তথ্য গ্রহণযোগ্য নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ