আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসা শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়া, বেফাক ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড পরীক্ষায় মুমতাজ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পূর্ব।
বৃহস্পতিবার পুরানা পল্টনের ফটো জার্নালিস্ট এসোসিয়েশনে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম মুসলিম উম্মাহর নেতৃত্বের ইতিহাস,ঐতিহ্য এবং সংস্কৃতির স্মৃতিচারণ করে বলেন, আমাদের আজ ভাববার সময় এসেছে, কী কারণে আমরা হারালাম আমাদের সোনালি ঐতিহ্য।
আমাদের একটি সমৃদ্ধ অতীত ছিল। যে অতীতে আমরা গোটা বিশ্বের নেতৃত্ব দিয়েছি, মানুষকে নতুনত্ব দিয়েছি। জ্ঞান-বিজ্ঞান, চিকিৎসা, সমাজ ব্যবস্থা, মানুষের আচরণ নিয়ন্ত্রণ সব কিছুই ছিল মুসলমানদের হাতে। আরেক দফা সময় এসেছে আমাদের দায়িত্ব বুঝে নেয়ার।
তিনি একই সাথে পড়াশোনার পাশাপাশি কওমি মাদরাসা শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নেরও বিভিন্ন দিকনির্দেশনা দেন ।
নগর পূর্বের সভাপতি মুহাম্মাদ সাব্বির আহমাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।
তিনি কওমি মাদরাসা শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, জাতি আজ তাদের নেতৃত্ব মেনে নিচ্ছে। তারা দেশের ক্রান্তিলগ্নে সমাজ সেবায় যে ভূমিকা রাখছে এবং দেশের মানুষ যেভাবে তাদের প্রতি আস্থাশীল হচ্ছে, মনে হয় আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে উলামায়ে কেরাম।
তিনি আরও বলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দুর্দান্ত কাজ করছে। দুর্যোগের শুরুতেই তারা ত্রান নিয়ে মানুষের পাশে যাচ্ছে। ত্রাণ কার্যক্রমকে একটা পদ্ধতিগত ব্যবস্থাপনায় নিয়ে এখন তারা বন্যার পেছনের রাজনীতিতে চ্যালেঞ্জ করছে।,দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতাকে আলোচনায় নিয়ে এসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দুর্যোগের পেছনের বিশ্বরাজনীতিকে সামনে নিয়ে এসেছে।
সভাপতি তার বক্তব্যে বলেন,সরকার কওমি মাদরাসাকে নাম মাত্র স্বীকৃতি দিয়ে রাষ্ট্রীয় কোন সুযোগ-সুবিধা দিচ্ছে না। তিনি কওমি মাদরাসা শিক্ষার্থীদের বহিঃবিশ্বে উচ্চ শিক্ষার সুযোগ তৈরি করে দিতে এবং তাদের মেধাকে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে, দেশ-মা